দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় আদালতের ৭ দিনের রিমান্ড মঞ্জুরকৃত দুই আসামিকে নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি পুলিশ।
গতকাল শনিবার রাতেই তাদেরকে কারাগার থেকে নিজ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর।
এদিকে মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে কখন নাগাদ আদালতে নিয়ে আসা হবে সেটিতে নিশ্চিত করতে পারেননি পুলিশ। তবে ডিবি পুলিশ জানায়, বিকেলের দিকে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে।
দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন জানিয়েছেন, আসামি আসাদুলকে আদালতে হাজির করা হবে কিনা এখনো তিনি সেটি নিশ্চিত নন। তবে তিনি বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে আজকে তাকে আদালতে হাজির করা হবে। এ সংক্রান্ত কোন কাগজ পত্র পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
এর আগে শনিবার সন্ধ্যায় আসামি আসাদুল ইসলামকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব ১৩। পরে ঘোড়াঘাট থানা পুলিশ আসাদুলকে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করে। ডি
বি পুলিশ জানিয়েছে, ভোর রাত সাড়ে তিনটার দিকে তারা আসাদুলকে বুঝিয়ে পেয়েছেন এবং হাসপাতালে ভর্তি করে প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
বার্তাবাজার/এমকে