গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জে মসজিদে গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনায় যারা মারা গেছেন, তাদেরকে কমপক্ষে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে এসে এমন দাবি জানান তিনি। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
এদিকে, ঘটনার ২দিন পর মৃত্যু শয্যায় থাকা পোড়া মানুষগুলোকে দেখে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান, দগ্ধদের চিকিৎসায় রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যারা এখনও জীবিত আছে তাদের সারিয়ে তোলার।
বার্তাবাজার/কে.জে.পি