ময়মনসিংহে মোবাইল চুরির অভিযোগ এনে শিশু-কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোবাইল চোর সন্দেহে এক কিশোর ও এক যুবককে দড়ি দিয়ে বেঁধে বেধরক পিটিয়েছে স্থানীয় গোলাম মোস্তফা নামে একজন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের এমন একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গেছে, মোবাইল চুরির অপবাদ দিয়ে দুইজনের ওপর বর্বর নির্যাতন চলায় গোলাম মোস্তফা। এসময় তারা চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইলেও তাদের নির্মমভাবে পেটানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) প্রভাবশালী গোলাম মোস্তফার মেয়ের একটি মোবাইল চুরি হয়। এরপর চোর সন্দেহে পরদিন বৃহস্পতিবার ভোরে ধরে আনা হয় এলাকার যুবক ফয়জাল (২১) ও কিশোর রাকিবকে (১৪)। পরে গোলাম মোস্তফার নেতৃত্বেই সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত ওই দুজনের ওপর চলে মধ্যযুগীয় কায়দায় এই নির্যাতন। তবে মারধোরের কথা অস্বীকার করে অভিযুক্ত গোলাম মোস্তফা বলেছেন, কারো গায়ে হাত তোলার বদ অভ্যাস নেই তার।
এদিকে স্থানীয় প্রভাবশালীদের ভয়ে কোনঠাসা ভুক্তভোগির পরিবার। এ ঘটনার বিচার চান তারা। ভুক্তভোগী ফয়জালের মা ফাতেমা আক্তার বলেন, আমার ছেলে চুরি না করা সত্ত্বেও তাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক মারধোর করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
নির্যাতনের ঘটনার সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য। প্রতিবাদ করেননি তিনিও। পরে চুরির অভিযোগে যুবক ফয়জালকে পুলিশের হাতে তুলে দেয় নির্যাতনকারীরা।
এ বিষয়ে সিরতা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম বাদশা বলেন, স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করেছি কিন্তু যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তারা কেউ আমার কাছে আসেনি। পরে আমরা পুলিশকে খবর দিয়ে আমরা আইনের হাতে তাদের সোপর্দ করে দিয়েছি।
ভিডিও…..
চোর সন্দেহে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
চোর সন্দেহে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনবিস্তারিত জানতে – http://bartabazar.com/archives/209876Subscribe Our YouTube Channel- https://Youtube.com/BartaBazar
Gepostet von Barta Bazar am Sonntag, 6. September 2020
বার্তাবাজার/এমকে