নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। নিয়ম বহির্ভূতভাবে মসজিদটি নির্মাণ করা হয়েছে কিনা তাও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদে ৯ম অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময়, ১-১১ ‘র কুশীলব ও বিএনপির মদদেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিলো বলেও উল্লেখ করেন তিনি।
করোনা পরিস্থিতির মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতায় শুরু হলো একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ৮০ জন সংসদ সদস্যের উপস্থিতির নিয়মে রোববার বেলা ১১টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের সংসদীয় কার্যক্রম।
প্রয়াত নেত্রী সাহারা খাতুনের সাহসী ভূমিকার স্মৃতিচারণ প্রসঙ্গে সংসদ নেতার বক্তব্যে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় আসতে যারা ব্যর্থ ছিলো, তারাই ঘটিয়েছে বিডিআর বিদ্রোহ।
দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের একে একে চলে যাওয়াকে বড় শূণ্যতা হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বার্তাবাজার/কে.জে.পি