নারায়ণগঞ্জ ট্রাজেডি: লাশ হয়ে বাড়ি ফিরলেন আদিতমারী’র নয়ন

গত শুক্রবার নারায়ণগঞ্জের তল্লা এলাকার মসজিদের এসি বিস্ফোরণে প্রাণ হারিয়েছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মেহের আলীর ছেলে শুকুর আলী নয়ন(২৭)।

ঢাকা মেডিকেল এর বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে মৃত্যুবরণ করে নয়ন।

জানা গেছে, নয়ন সেখানে একটি গার্মেন্টস কোম্পানি তে কর্মরত ছিলো। বাড়ির বড় ছেলে হওয়ায় সংসারের ভার ছিলো তার কাঁধেই।নয়ন এর ইচ্ছা ছিলো বাড়িতে ফিরে ব্যক্তিগত ব্যবসা চালু করার কিন্তু ভাগ্যের নির্মমতায় সে বাড়ি ফিরলো লাশ হয়ে।

দূর্ঘটনার দিন সন্ধ্যায় গার্মেন্টস শেষে মসজিদে নামাজ পড়তে গিয়ে দূর্ঘটনার শিকার হন নয়ন।পরে তার বন্ধুরা তাকে হাসপাতালে শনাক্ত করে পরিবারে খোঁজ দেয়।এমনটা জানিয়েছে নয়ন এর বন্ধুরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে নয়ন এর মৃতদেহ পৌঁছায় গ্রামের বাড়ি পলাশীতে।

এদিকে ছেলের মৃতদেহ দেখে নয়নের বাবা-মা সহ পরিবারের সকলের এবং আত্মীয়-স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।

রবিবার সকালে জানাযা শেষে দাফনকার্য শেষ হয়েছে বলে জানায় নয়নের পরিবার।

নয়নের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০হাজার টাকা সহযোগিতা করা হবে বলে জানান আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর