বেনাপোলে গাঁজাসহ দুই নারী আটক

যশোরের বেনাপোল পৌরসভাধীন ভবেরবেড় গ্রাম থেকে ৩ কেজি গাঁজাসহ মোছাঃ মনি (৩৭) ও মোছাঃ ফাতেমা খাতুন (২৫)নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর কোতোয়ালি মডেল থানাধীন নরেন্দ্রপুর আমড়াতলা গ্রামের মোঃ আঃ আজিজের মেয়ে মোছাঃ মনি (৩৭),ও বাগেরহাট জেলার যাত্রাপুর গ্রামের শরিফ খাঁ’র স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন (২৫)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান “বার্তা বাজার” কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে (এসআই)মোঃ মাসুম বিল্লাহ, (এএসআই) সিকদার মাসুম পারভেজ সংগীয় ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পূর্বপাড়া গ্রামস্থ হাইওয়ে রোড ও চোরের রাস্তার সংযোগ স্থলে পাকা রাস্তার উপর হইতে ৩ কেজি গাঁজাসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর