দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. মাজহারুল ইসলাম সরকার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের এ্যাড. হাজী মো. সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪ টি প্যানেলের কোনটিই সংখ্যা গরিষ্ঠতা পায়নি।
গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কোন প্রকার বিরতী ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. মাজহারুল ইসলাম সরকার সভাপতি নির্বাচিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত ও দিনাজপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত কাজেম সাইফুল প্যানেল থেকে ৩ জন নির্বাচিত হয়েছে। এরা হলেন- সাধারণ সম্পাদক পদে এ্যাড. হাজী মো. সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে এ্যাড অপূর্ব রায় এবং সদস্য পদে এ্যাড. মাসুদা বেগম।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত দাবীদার সাইদুর-সারওয়ার প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন। এরা হলেন-সহ সভাপতি পদে এ্যাড. মো. মজিবর রহমান ও এ্যাড মো. মেহবুর হাসান চৌধুরী (লিটন), ও সদস্য পদে এ্যাড. মিজানুর রহমান শাহ ও শুভ বিশ্বাস।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে ৫ জন নির্বাচিত হয়েছেন। এরা হলেন- সহসাধারণ সম্পাদক পদে এ্যাড. মো. শাহিনুর রহমান মানিক, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম-২ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. খুরশিদা পারভীন জলি, সমাজ কল্যাণ ও ধর্ম সম্পাদক মো. মাইনুল আলম এবং সদস্য পদে দিলারা ইয়াসমিন ইতি নির্বাচিত হয়েছেন।
প্রগতিশীল আইনজীবী পরিষদ মনোনীত ইউসুফ-ইয়ামিন প্যানেল থেকে ২ জন নির্বাচিত হয়েছে। এরা হলেন- পাঠাগার সম্পাদক পদে এ্যাড. মো. মামরুল জাসান-১ ও সদস্য পদে এ্যাড. রিটার্ড মুম্মু।
বার্তাবাজার/এমকে