রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনা: ছেলের মৃত্যু শোকে অজ্ঞান মা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুজাত (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রাত ৯ টায়‌ উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

জানা যায়, সুজাত উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামের নুরুল ঢালীর ছেলে। এবং একই ইউনিয়নের ছোট বাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরী বিভাগের ‌৯ম শ্রেনীর ছাত্র ছিলেন।

উপজেলার বাহেরচর বাজারে একটি ইলেক্ট্রনিক্সের দোকানে কাজ করতেন তিনি। কাজ শেষ করে শনিবার আনুমানিক রাত ৯টায় উপজেলার গন্ডাদুলা গ্রামের রাস্তা দিয়ে নিজ মোটরসাইকেল ড্রাইভ করে যাওয়ার পথে রাঙ্গাবালী উপজেলা পরিষদের কিছুটা দক্ষিণ দিকে এগুতেই বিপরীত দিক থেকে আসা অন্য একটা মোটর সাইকেলের সাথে সংঘর্ষে জ্ঞান হারান তিনি। পরে তাৎক্ষণিকভাবে তাকে রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টারের নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের মাতম। মায়ের কান্না যেন থামবার নয়। কিছুক্ষণ পর পরই জ্ঞান হারান তিনি। পরিবার-স্বজনদের মাঝেও শোকের ছায়া।

এদিকে রবিবার সরেজমিনে দেখা গেছে মৃত সুজাতের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানেই তার দাফনের প্রস্তুতি চলছে।

এঘটনায় খালিদ মিয়া(৩৮) এবং আলমগীর মিয়া(৩২) নামের দুজন গুরুতর আহত হন। তারা উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর