করোনার মধ্যেই খুলে দেওয়া হয়েছে ইরানের স্কুল

করোনার মধ্যেই প্রায় ৭ মাস পর খুলে দেওয়া হয়েছে ইরানের স্কুল। গতকাল শনিবার থেকে দেশটির সকল স্কুলের কার্যক্রম শুরু হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, দেড় কোটি শিক্ষার্থীর শিক্ষাও স্বাস্থ্য ব্যবস্থার মতোই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেলেও শিক্ষা কার্যক্রম আমাদের দেশে বন্ধ হবে না।

এদিকে করোনা প্রকোপ মাঝে কমলেও সাম্প্রতিক সময় ইরানে ভাইরাসটির সংক্রমণ আবারও বেড়েছে। এমন পরিস্থিতিতে স্কুল খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর