অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি ৪ পুলিশ সদস্যকে আজ সোমবার কক্সবাজার কারাগার থেকে রিমান্ডে নেয়া হবে।
৪ পুলিশ সদস্য হলেন, টেকনাফ থানার এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। প্রথম দফায় ৭ দিনের রিমান্ডে নেয়া হয় এই ৪ জনকে। গত ২৪শে আগস্ট, ৪দিনের রিমান্ড মঞ্জুর করা হলেও সুবিধাজনক সময়ে তাদের জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছিলেন র্যাব-এর তদন্ত কর্মকর্তা।
আলোচিত এ মামলার প্রধান আসামি লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতসহ ৮ আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ৪ দফায় ১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বরখাস্ত ওসি প্রদীপকে।
এদিকে, আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। এতে ১২টি সুপারিশ করেছে কমিটি।
বার্তাবাজার/কে.জে.পি