নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় এসআই হুমায়ুন কবির বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছে। মসজিদে বিস্ফোরণের সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন।
হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে এ মামলাটি করা হয়। মামলায় বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা গাফিলতির অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোণের ঘটনায় অজ্ঞাতজনকে আসামি করে গতকাল শনিবার বিকেলে একটি মামলা করেছে এসআই হুমায়ূন কবীর।
তিনি আরও জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রায় ৩ থেকে ৪টি তদন্ত কমিটি হয়েছে। আমরা তদন্ত কমিটির রিপোর্ট দেখে কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেব।
বার্তাবাজার/কে.জে.পি