রাজধানীতে ইয়াবাসহ আটক ৪

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ থেকে শনিবার (০৫ সেপ্টেম্বর) ৪ হাজার পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে দক্ষিণখান থানা পুলিশ।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ জনাব শিকদার মো: শামীম হোসেন ও ইন্সপেক্টর (অপারেশন) জনাব সারোয়ার আলম খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানাধীন পূর্ব ফায়দাবাদ এলাকার এপিএস গার্মেন্টস এর পিছনের ১০৫নং বাড়ীর ২য় তলার একটি ফ্লাট থেকে ইয়াবা বিক্রির সময় দক্ষিণখান থানার পুলিশ এসআই/মো: আব্দুল আজিজ, এসআই/ মো: জয়নুল আবেদীন, এসআই/ ফয়সাল রহমান এর একটি চৌকশ টিম তাদের আটক করে।আটককৃতরা হলেন সাদ্দাম হোসেন (৩০) , মো: সাইদুল ইসলাম (৩২) , টুম্পা বেগম (২৫), রাজিব আবেদীন (৩১)।

এ প্রসঙ্গে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ জনাব শিকদার মো: শামীম হোসেন বলেন- অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের উর্ধ্বে কেহই নয়। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। একেএকে মাদক মুক্ত সুন্দর দক্ষিণখান থানা এলাকা উপহার দিতে পারবো। তিনি আরো বলেন- এই থানার চৌকস অফিসাররা দায়িত্বশীল ও কর্মঠ। তারা সকলে দায়িত্ব পালনে ব্রত।

জানা যায়, তারা দীর্ঘদিন ধরে তুরাগ, উত্তরা, দক্ষিণখান, উত্তরখানসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। আটক কৃতদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর