সাভারে অনলাইন টিভি অফিসে অভিযান, ৪ ভুয়া সাংবাদিক আটক

সাভারের একটি লাইসেন্সবিহীন ‘নিউজ টিভি বাংলা’ নামের একটি ভুয়া অনলাইন টিভি অফিসে অভিযান চালিয়ে মাদক, অনলাইন টিভি চ্যানেলটির প্রধান ও প্রতারক দিদারুল ইসলাম দিদারসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব ৪।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোল্লা মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর মিরপুর ক্যাম্পের সিনিয়র এসপি অনু মং।

আটককৃতরা হলেন- আসমা রিতু, মাহাবুবা বেগম, দিদার, ও ওয়াশিম হোসেন। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, চক্রটি ওই এলাকায় বিভিন্নভাবে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিলো। তারা ‘নিউজ টিভি বাংলা’ নামের একটি অনুমোদনহীন আইপি টিভি চ্যানেল খুলে টাকার বিনিময়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়। এছাড়া অফিসে তল্লাশি করে ইয়াবা ও অর্ধেক বোতল বিদেশি মদসহ ল্যাপটপ, মনিটর ও কম্পিউটার জব্দ করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর