মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্রিকেটারদের শোক

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের ক্রিকেটাররা। মাশরাফী, তাসকিন, রুবেল, লিটন দাসরা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে শোক বার্তা লেখেন।

সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাসহ, পেসার তাসকিন আহমেদ, লিটন কুমার দাসরা এ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। এ সময় তারা তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ক্রিকেটাররা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর