ইউএনওর ওপর হামলার ঘটনায় আরো তিনজন আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ওপর হামলার ঘটনায় আরও তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যার পর ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ইউএনওর উপর হামলার মামলার প্রধান আসামী আসাদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম শাওন (৪০), ইউএনওর বাসভবনের মালি সুলতান কবির (৩৭) ও মামলার অন্যতম আসামী সান্টু কুমারের আত্মীয় শ্যামল কুমার (৩৩)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সাথে মামলার প্রধান আসামীদের সম্পর্ক রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর