করোনা: ভারতে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে

ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে আজ রবিবার সকাল পর্যন্ত ৭০ হাজার ৬৭৯ জনের মৃত্যু হয়েছে।

ভারতে মোট করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৪১ লাখ ১০ হাজার ৮৩৯ জন। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭৭ হাজার ৬৭৩ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বিশ্বে মোট রোগীর সংখ্যা ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৭৪৪ জন। সুস্থ ১ কোটি ৯১ লাখ ৬২ হাজার ৬৯১ জন। মারা গেছেন ৮ লাখ ৮৩ হাজার ৭৪০ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৪ লাখ ৩১ হাজার ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮১৮ জনের। সুস্থ ৩৭ লাখ ৭ হাজার। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ২৬ হাজার ২৩০ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪১ লাখ ২৩ হাজার।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ২০ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৭৫৯ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর