আগামীকাল থেকে চালু হচ্ছে ওমান ও বাহরাইনের ফ্লাইট

আরব আমিরাতের পর বাংলাদেশি কর্মীদের জন্য আগামীকাল সোমবার ফ্লাইট চালু হচ্ছে মধ্যপ্রাচ্যের ২টি গুরুত্বপূর্ণ শ্রমবাজার ওমান ও বাহরাইনে। শর্ত সাপেক্ষে কর্মী নিচ্ছে কাতারও। এই প্রেক্ষাপটে সোমবার থেকে ওমান এয়ার, সালাম এয়ার ও গালফ এয়ারকে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সিভিল এভিয়েশন।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে বাহরাইন ও ওমান এয়ারলাইন্সকে ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছি। তারা আমাদের যাত্রীদের নেয়ার আগ্রহ দেখানোর কারণে খুলে দেয়া হয়েছে।

আগামীকাল ৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আবুধাবিতে বন্ধ করে দেয়া ফ্লাইট পুনরায় চালু করেছে বাংলাদেশ বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন বলেন, কাতারে আমরা ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩টা ফ্লাইট অপারেট করবো। সেখানে কিছু বিধিনিষেধ রয়েছে; পিসিআর টেস্ট রিপোর্ট লাগবে এবং তাদের একটা অ্যাপস আছে, সেটাতে তথ্যগুলো দিলে তারা অ্যাপ্রুভাল দেবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর