নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাম জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ২১ জনের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। শনিবার (০৫ সেপ্টেম্বর) দূতাবাসের এক বার্তায় শোক প্রকাশ করা হয়।
শোক বার্তায় বলা হয়, বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে জেনে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি। প্রার্থনায় সমবেত ধর্মপ্রাণ মুসলিম ভাইদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। যারা আহত অবস্থায় আছেন, সবার দ্রুত সুস্থতা কামনা করছি। একইসঙ্গে বাংলাদেশের চীনা দূতাবাস শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে।
এর আগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।
বার্তাবাজার/এসজে