করিমগঞ্জে সিএনজি-টমটমের মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মালেকা আক্তার (৪১) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে করিমগঞ্জ উপজেলার শিমুলতলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মালেকা আক্তার করিমগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু ফারুক আহমেদ এর স্ত্রী এবং নয়াপাড়া আ. সালাম মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালেকা আক্তার সিএনজিযোগে করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে করিমগঞ্জ উপজেলার শিমুলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে মালেকা আক্তার গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর