রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুজাত (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজাত উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামের নুরুল ঢালীর ছেলে। তিনি ছোট বাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের ‌৯ম শ্রেনীর ছাত্র ছিলেন।

জানা যায়, ‌উপজেলার বাহেরচর বাজারে একটি ইলেক্ট্রনিক্সের দোকানে কাজ করতেন তিনি । কাজ শেষ করে শনিবার আনুমানিক রাত ৯টায় উপজেলার গন্ডাদুলা গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে রাঙ্গাবালী উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এঘটনায় খালিদ মিয়া(৩৮) এবং আলমগীর মিয়া(৩২) নামের দুজন গুরুতর আহত হন । তারা উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, বিষয়টি শুনেছি । খোঁজ নিয়ে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর