বিলুপ্ত করা হল ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সব কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার অধীনে থাকা সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) শাখাটির দফতর সম্পাদক মো. তানভীর আহম্মেদ খান ইকরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, কলেজ ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম মিজানুর রহমান রাজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন রুবেল শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ বিষয়ে মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল বলেন, সব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ভেঙে দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই নতুন কমিটি দেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর