যশোরের শার্শা উপজেলার ঘিবা সীমান্তে ভারত থেকে ১১ টি পিস্তল,২২ টি ম্যাগজিন,৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজাসহ তিন জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
শনিবার(০৫ আগস্ট) রাত তিনটার সময় ২ নং ঘিবা গ্রামের একটি মাদ্রাসার পাশের পাকা রাস্তার উপর থেকে অস্ত্র ও গাঁজাসহ তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সরবানহুদার সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪), সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও এজুবার মিয়ার ছেলে মোঃ সাজজুল(৩০)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা এক প্রেস ব্রিফিংয়ে জানান, চোরাকারবারীরা ভারত থেকে গভীর রাতে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে ৩ জন চোরাচালানিকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১১ টি ভারতীয় পিস্তল, ২২ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,আটককৃত অস্ত্র,গোলাবারুদ এবং মাদকদ্রব্য সহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
বার্তা বাজার / ডি.এস