রাজশাহী জেলার ৯টি উপজেলার ইউএনও’র শারীরিক ও সরকারী বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার বিকেল থেকে রাজশাহী জেলার ৯টি উপজেলায় একযোগে ইউএনও’র বাসভবনের আনসার সদস্য মোতায়েন করা হয়। শনিবার সকালে রাজশাহীর তানোর উপজেলার ইউএনও’র বাসভবনের সামনে ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। শুধু তানোর নয় অন্যান্য উপজেলাতেও আনসার সদস্যরা ইউএনওর নিরাপত্তায় দায়িত্ব পালন শুরু করেছে। আনসার সদস্যদের পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, শুক্রবার দুপুর থেকে মূলত জেলার ৯টি উপজেলায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়।
প্রত্যেক উপজেলার ইউএনও’র শারীরিক ও সরকারি বাসভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। উপজেলার ইউএনও বাসভবন, অফিস ও এর বাইরে যদি কোথাও যায় সেখানেও আনসার সদস্যরা সাথে যাবেন। ইউএনওর নিরাপত্তা দেয়ায় হবে আনসার সদস্যদের কাজ।
বার্তা বাজার / ডি.এস