গাজীপুরের ঝুট গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরর কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লাগা আগুন রাত ১১টায়ও নিয়ন্ত্রণে আসেনি বলে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। আগুন লাগার কারণ এবং কতটি ঝুটের গুদামে আগুন লেগেছে তা জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পৌনে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর