তিতাস কোম্পানীর গ্যাস লাইনের উপর নির্মিত নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার আলোচিত মসজিদটিকে অবৈধ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিস্ফোরণের ঘটনা ঘটা বায়তুস সালাত জামে মসজিদ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এখানে গ্যাসের লাইন আসলো কিভাবে? এই গ্যাসের লাইনের উপর মসজিদ নির্মাণ হলো কিভাবে? যদি তাই হয়ে থাকে তাহলে এই মসজিদ অবৈধ। যারা এই মসজিদ নির্মাণ করেছেন তাদেরও শাস্তি হওয়া দরকার।
তিনি আরও বলেন, আরেকটা বিষয় হচ্ছে এই মসজিদটি রাস্তার উপরে। সামনে দিয়ে ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে এইখান দিয়ে গ্যাস লাইন গিয়েছে। তদন্ত সাপেক্ষে বোঝা যাবে কোথা থেকে কোন গ্যাস লাইন এসেছে। এখানে অনেক অবৈধ গ্যাস সংযোগও রয়েছে। নিম্ন মানের জিআই পাইপ দিয়ে লাইনগুলো টানানো হয়েছে। আমরা চেষ্টা করছি অবৈধ লাইনগুলো বিচ্ছিন্ন করার।
বার্তাবাজার/এসজে