ভোলায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ভোলা সদর উপজেলায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ইনু নামের এক সন্ত্রাসী। শনিবার দুপুরে ভোলা শহরের উকিল পাড়ার হার্ডওয়্যার ব্যাবসায়ী মো. ইমনের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ব্যবসায়ী ইমন জোহরের নামাজ শেষ করে দোকানের দিকে যায়। এ সময় স্থানীয় সন্ত্রাসী ইনু হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে তার দিকে তেড়ে আসে। এক পর্যায়ে সন্ত্রাসী ইনু ধারালো অস্ত্র দিয়ে ইমনের শরীরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। ইমনের অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী ঈমনের পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর