মেহেরপুর গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর অধীনস্থ কাজিপুর সীমান্ত থেকে ২০ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বিকাল ৪ টার দিকে কাজিপুর বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।
কাজিপুর ক্যাম্পের সুবেদার মোঃ জাহাঙ্গীর কোবির বার্তা বাজারকে বলেন আমি ক্যাম্পের সদস্যদের নিয়ে ধর্মদা প্রাগপুর মুখী কাজীপুর ব্রিজের শেষ মাথায় টহল দিতে গেলে পরিত্যক্ত অবস্থায় একটি মুখবাঁধা বস্তা দেখতে পাই। পরে বস্তা খুলে মদ ও ফেন্সিডিল উদ্ধার করি ধারণা করা হচ্ছে আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মদ ও ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
বার্তা বাজার / ডি.এস