পঞ্চগড়ে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

পঞ্চগড়ের বোদা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শনিবার বিকেলে নাসিরুল ইসলাম (৩২) ও আনোয়ার হোসেন (৪৫) নামে ২ যুবককে আটক করেছে। মানসিক ভারসাম্যহীন ওই নারীকেও পুলিশ থানায় গিয়ে গেছে। আটককৃতদের বাড়ি জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সদ্দার্রপাড়া গ্রামে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ওই ভারসাম্যহীন নারী সদ্দার্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। রাতে ওই এলাকর মৃত আজিজুল ইসলামের ছেলে নাসিরুল ইসলাম এবং আব্বাস আলীর ছেলে আনোয়ার হোসেনসহ তিন ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করে। সকালে বিষয়টি জানাজানি হলে বড়শশী ইউনিয়নের ইউপি সদস্য মঞ্জু ইসলাম ওই নারীসহ অভিযুক্ত নাসিরুল ও আনোয়ারকে আটক করে ইউনিয়ন পরিষদ কাযার্লয়ে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের পর বোদা থানা পুলিশকে খবর দেয়া হয়। বোদা থানা পুলিশের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন সন্ধ্যায় তাদের তিনজনকে থানায় নিয়ে আসেন। পরে ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। ওই নারীর বাড়ি গাইবান্ধা বলে পুলিশ জানিয়েছেন।

বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়াডের্র ইউপি সদস্য মঞ্জু ইসলাম নাসিরুল ও আনোয়ারকে আটক করে বোদা থানা পুলিশের কাছে সোপর্দ করার বিষয়টি স্বীকার করেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া ধর্ষনের অভিযোগে ২ ব্যক্তিকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর