মারা গেলেন না’গঞ্জের মসজিদের সেই ইমামও, মৃত্যু বেড়ে ২০

মারা গেলেন নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদের বিস্ফোরণে দগ্ধ ইমাম আ. মালেক নেসারি। পাশাপাশি মিজান (৪০) নামের আরও একজন মারা গিয়েছেন। যারে ফলে এই ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালে বিস্ফোরণ হয়। এতে ওই মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর