মেহেরপুরে অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান নামের এক অজ্ঞান পর্টির সদস্যকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার বামুন্দি বাজারে একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

মিজানুর রহমান (৩৮) বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সুদিন সর্দার পাড়া গ্রামের মৃত কোরায়েশ সর্দারের ছেলে।

পুলিশ আরো জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার হোসেনাবাদ গ্রামের সাইফুল হোসেন মোল্লার ছেলে মরিচ ব্যাবসায়ী জহুরুল ইসলামকে শ্যামলী পরিবহনে অচেতন নাশক ওষুধ দিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। পরে ঐ ঘটনায় একটি মামলা দায়ের করেন জহুরুল হসেম । মামলার ভিত্তিতে গাংনী থানার এস আই মোস্তফা জামান তাকে গ্রেফতার করে এবং শনিবার জেল হাজতে প্রেরণ করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) সকালে হোসেনেবাদ গ্রামের জহুরুল ইসলামকে গাংনী উপজেলার বাওট বাজারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে শ্যামলী পরিবহন থেকে তাকে নামিয়ে গাংনী উপজেলার বাওট বাজারে রেখে গেছে পরিবহনের লোকজন। মেহেরপুরের বিভিন্ন আড়ৎ থেকে মরিচ কিনে ঢাকায় নিয়ে যেতো সে। মরিচ কেনার জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার নিকট ছিল বলে জানা গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর