ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক। আজ (শনিবার) বিকালে তিনি একথা জানান।
এই নিউরো স্পেশালিষ্ট বলেন, পুরোপুরি না হলেও অনেকটাই শঙ্কামুক্ত হয়ে উঠছেন (ওয়াহিদা)। আমরা এখন আশাবাদী হয়ে বলতে পারছি, তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন। কিন্তু চিন্তার বিষয়, তার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে। ফলে তার স্বাভাবিক জীবনে ফেরা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা যায় না।
এ চিকিৎসক বলেন, ‘এর বাইরে আরেকটি বিষয় হলো- এখন তিনি সুস্থ হয়ে উঠলেও, তার স্বাভাবিক জীবনে ফেরা বহু সময়ের ব্যাপার। কারণ তার মুখ থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের ডান অংশ এখনো প্যারালাইজড অবস্থায় আছে।’
বার্তাবাজার/এসজে