দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের এসি ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষার নির্দেশ

দেশের সকল বিতরণ কোম্পানীর আওতাধীন মসজিদ-মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও এসি সংযোগ কি অবস্থায় আছে তা যাচাই করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদ এলাকা পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রথমে প্রতিমন্ত্রী বিস্ফোরণে আহতদের দেখতে প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তাদের দ্রুত আরোগ্য নিয়ে মতবিনিময় করেন। পরে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদ এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও বিষয়টি নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ডিপিডিসির প্রধান প্রকৌশলী মুজিবুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর