জেএফসিএল কর্মকর্তা-কর্মচারীদের বাৎসরিক ইউনির্ফম বিতরণ করলেন মুরাদ হাসান

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার (জেএফসিএল) শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে বাৎসরিক ইউনির্ফম বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিরাব রাতে কারখানা ব্যবস্থাপনা কতৃপক্ষ ও জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার পিইঞ্জ এর সভাপতিত্বে ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক শফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

এসময় তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ী মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারন সম্পাদক আশরাফুল আলম মানিক, জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস ছালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন,
জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতাকর্মী, জেএফসিএল কর্মকর্তা-কর্মচারীরা, শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর