যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হল ১০১ অবৈধ অনুপ্রবেশকারীকে

১০১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আজ (শনিবার) দুপুরে একটি বিশেষ বিমানে করে তাদেরকে ফেরতা পাঠানো হয়। বিকাল ৪টার পর সকল আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়া হয়।

এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় তাদের সবার হাতে ছিলে একটি করে প্লাস্টিকের বস্তা। বস্তাগুলোর গায়ে সবার নাম ও ট্রাভেল পাশ লেখা ছিল। ফেরত আসাদের বেশির ভাগই বয়সে তরুণ।

এ বিষয়ে ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান বলেন, আমেরিকা ফেরতদের সঙ্গে কথা বলে জেনেছি তারা একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হাতে গ্রেপ্তার হন তারা।

তিনি আরও জানান, পরে বিভিন্ন মেয়াদে ডির্পোটেশন ক্যাম্পে থাকার পর আজ একটি বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়। এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে এভাবে কর্মীরা ফেরত এসেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর