ভারতীয়দের সাহায্য নিয়ে কখনোই বিএনপি ক্ষমতায় আসবে না: ডা. জাফরুল্লাহ

বিএনপি জনগণের ভালবাসা নিয়ে ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ভারতীয়দের থেকে সাবধানে থাকতে হবে। ভারতীয়দের সাহায্য নিয়ে কখনোই বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।

আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবে জাতীয় স্মরণ মঞ্চের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমেদ স্মরণে নাগরিক শোকসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি বারেবারে বলেছি এদেশের রোহিঙ্গা সমস্যা ভারতের সৃষ্টি। সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর করার কথা ছিল চীনের সহায়তায়, ভারতীয়রা অসন্তুষ্ট বলে এটা বন্ধ হয়ে গেছে। আমাদের চিরকালের বন্ধু চীন যার ফলে ছেড়ে দূরে গেছে। এই জ্ঞানের জিনিসগুলো এমাজউদ্দিন সাহেব বিভিন্ন সময় তুলে ধরেছেন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘অন্য আসামির জামিন হয় কিন্তু খালেদা জিয়ার জামিন হয় না। আওয়ামী লীগ এবং বিএনপির লোকজনের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রত্যেকের পড়া উচিত। তাহলে তারা বুঝতে পারত আওয়ামী লীগ কত খারাপ কাজ করেছে। সেখানে তারা আইনের বারোটা বাজিয়ে দিয়েছে, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, হাইকোর্টের বিচারপতিদের তাড়িয়েছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর