৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় ঝরে গেল এতগুলো প্রাণ

মাত্র ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় প্রাণ গেল নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদের এতগুলো মানুষের। কিছুদিন আগে মসজিদের নিচ দিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের লাইন লিকেজের বিষয়টি জানানো হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিন্তু ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় লাইন মেরামত বা সংস্কার করেনি। যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে এলাকাবাসী।

আবার মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাসের উপস্থিতি ছিল জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিনি।

স্থানীয় এলাকাবাসী বলেন, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি হান্নান মিয়া নিজেও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি কয়েকদিন আগেও তিতাস গ্যাসকে এ লাইন সংস্কারের কথা বলেছিলেন। কিন্তু তিতাস তখন ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ার কারণে লাইন মেরামত বা সংস্কার করেনি। ফলে লিকেজ হয়ে অন্য দিনের মতই গ্যাস জমে যায় মসজিদে। আর গরমের কারণে এসি চালানোর ফলে বাতাস বের হতে না পারায় গ্যাস জমে যায়। আর সেই থেকেই মূলত দুর্ঘটনা ঘটেছে।

মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর মিয়া বলেন, কয়েকদিন আগেও আমাদের একজন লোক তিতাসকে গিয়ে লিকেজের কথা জানায়। তখন তিতাস থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। কিন্তু টাকা যোগাড় করা যায়নি। ফলে আমাদের এত হতাহতের ঘটনা ঘটলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর