এইবছর মালয়েশিয়া যাওয়ার পথ বন্ধ বাংলাদেশিদের জন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে ছুটিতে বাংলাদেশে এসে অবস্থান করা প্রবাসীদের মধ্যে যারা দেশটিতে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে তারা ৩১শে ডিসেম্বরে আগে দেশটিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ (শনিবার) প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ ধরনের স্ট্যাটাস দেন।
বার্তাবাজারের পাঠকদের জন্য নিম্নে তার স্ট্যাটাসটি হুবহু উল্লেখ করা হল-
‘১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিলো ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের ওপর। বৃহস্পতিবার আরও যে নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।
যারা ছুটিতে এসেছিলেন তাদেরকে আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এইসময়ে কেউ দালালদের খপ্পরে পড়ে বা কারও কথায় প্ররোচিত হয়ে যাবার চেস্টা করবেন না। করলে চিরদিনের জন্য কালো তালিকাভূক্ত হয়ে যেতে পারেন।
আর আমরা সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাবো এবং এই সিদ্ধান্তের পরিবর্তন হলে জানিয়ে দেয়া’।
১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিলো ফিলিপাইন, ইন্দোনেশিয়া…
Gepostet von Md Shahriar Alam MP am Samstag, 5. September 2020
বার্তাবাজার/এসজে