নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে মারা গেছেন বাহাউদ্দিন (৫৫) নামে আরও এক ব্যাক্তি। যার ফলে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়াল ১৮ জনে। আজ (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন ১৯ জন। আগে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাসেল নামে একজনের মৃত্যু হয়। তার আগে মৃত্যু হয় মো. নয়ন (২৭) ও কাঞ্চন হাওলাদার (৫৩) নামে দুজনের।
এছাড়াও যারা মারা গিয়েছেন তারা হলেন- মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), রিফাত (১৮), মাইনুদ্দিন (১২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুয়েল (৭), জয়নাল আবেদিন (৪০) ও কুদ্দুস ব্যাপরী (৭২)।
নিহত ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১২ জনের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়।
বার্তাবাজার/এসজে