সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উত্তরবাধ এলাকায় স্ত্রীর ওপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী খাইরুল ইসলাম (২৬)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তরবাধ এলাকার আরিফুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, খাইরুল ইসলাম গত এক বছর আগে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি এলাকার সাথী খাতুনকে বিয়ে করেন। সম্প্রতি তাদের মাঝে কলহ-বিবাদ শুরু হয়। কলহের জেরধরে একপর্যায় স্ত্রী সাথী খাতুন রাগ করে বাবার বাড়ি চলে যায়।
পরে গতকাল (শুক্রবার) খাইরুল ইসলাম স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে স্ত্রী সাথী আসতে সম্পূর্ণ অস্বীকার করে স্বামী খাইরুল ইসলামকে ফিরিয়ে দেয়। খাইরুল ইসলাম নিজ বাড়িতে ফিরে এসে স্ত্রীর ওপর অভিমান করে আজ শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, ওই যুবকের পরিবারের লোকজন থানায় এসেছে। এ বিষয়ে একটি অভিযোগ দিতে বলা হয়েছে। পরে পুলিশ পাঠানো হয়েছে।
বার্তা বাজার কে.কে