রায়গঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাজস্ব খাতের আওতায় ২০২০-২১ অর্থ বছরে ৮টি উন্মুক্ত জলাশয়ে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিভিন্ন জাতের ৫৫ কেজি মাছের পোনা ফুলজোড় নদীর ভূইয়াগাঁতীর ব্রীজের নিচে আনুষ্ঠানিকভাবে অবমুক্তি করা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন খাল-বিলসহ ৩ শত ৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মুক্তাদির খান, উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর