সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিস্থিতি অনুকূল হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আগে জীবন তারপর ভবিষ্যৎ নির্মাণ। বেঁচে থাকলে সব হবে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (শনিবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেতুমন্ত্রী বলেন, জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন; এ বাস্তবতা শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে, এতে সংক্রমণ বেড়ে গেছে। এই অভিজ্ঞতার আলোকে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তাবাজার/এসজে