ঝিনাইদহে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইন্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শেষ দিনে ঝিনাইদহের ৩ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। কর্মশালায় ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া ও মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দ্বায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদান করা হয়।

জেলার ৬ টি থানা ও ৬৭ টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫ টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে ৪৩ টি বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। আজ ৪২ টি বিটের কার্যক্রম চালু করা হয়। প্রতি বিটে ১ জন এস আই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর