নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গতরাত এশার নামাজের সময় ঘটা বিস্ফোরণের পর থেকে আজ (শনিবার) আসরের ওয়াক্ত পর্যন্ত কোনো নামাজ কিংবা আজান হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছজে এই ঘটনায়।
এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুরের ভাই আবুল কাশেম জানান, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অনেকেই দগ্ধ হয়েছেন। খবর পেয়েছি, মুয়াজ্জিন মারা গেছেন। এখনো মসজিদে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এ অবস্থায় এখনো এ মসজিদে নামাজ হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার তল্লা চামারবাড়ি বাইতুল সালাত জামে মসজিদে ছয়টি এসির বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের ছিটানো পানি জমার পর সেখান থেকে তিতাস গ্যাস লাইনে লিকেজ দেখা গেছে।
বার্তাবাজার/এসজে