চট্টগ্রামে রাহাত্তারপুল এলাকার ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত ব্যাক্তির একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বাকলিয়া থানা পুলিশ এটি উদ্ধার করে এবং গণমাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।
ওসি নিজাম উদ্দিন বলেন, শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাহাত্তারপুল এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের কয়েকজন সদস্য ফ্লাইওভারের নিচ থেকে মানুষের একটি কাটা হাত উদ্ধার করে থানায় আনেন। পরে হাতটি থানায় নিয়ে আসলে ডিএনএ পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। কাটা হাতটি কার, কোত্থেকে সেখানে আসলো, কে বা কারা ফেলে গেলো ইত্যাদি বিষয় অতি গুরুত্বের সাথে তদন্ত করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং এর সাথে জড়িত কাহকে ছাড় দেওয়া হবেনা।
কেএস/বার্তাবাজার