দাফনের ৩৪ দিন পর মরদেহ উত্তোলন

শরীয়তপুরের ডামুড্যায় উপজেলায় ময়নাতদন্তের জন্য দাফনের এক মাস চারদিন পর কবর থেকে এনামুল হক সবুজ (৩৪) নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্তজা আল মুঈদের উপস্থিতিতে উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানীর হাজী শরীয়তুল্লাহ কারিমীয়া মাদরাসা ও এতিমখানা কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

মো. এনামুল হক সবুজে এই গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে। তিনি হাইম্যাক্স ইউনানী ল্যাবরেটরিজ লি. এর মালিক। গত ০২ আগস্ট মারা যান তিনি। মামলার সূত্রে জানা যায়, এনামুল হক সবুজের বড় বোন তাছলিমা বেগম গত ১৪ আগস্ট শরীয়তপুর কোর্ট সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেখানে বলা হয়, তার ভাইকে তার স্ত্রী শামীমা বেগম ও তারা পরিবার পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেন। এ ছাড়াও সবুজের ওপর বিভিন্ন সময় অত্যাচার করতেন তারা।

এনামুল হক সবুজের বড় বোন তাছলিমা বেগম (৪০) বলেন, আমার ভাই অনেক ভালো মানুষ ছিল। দ্বিতীয় বিয়ের কারণে আমার ভাইকে বিভিন্ন সময় তার বড় বউ শামিমা বেগম মানুসিকভাবে অত্যাচার করত। যা আমি আর আমার মা বহুবার মীমাংসা করেছি।

গত কোরবানি ঈদের সময় আমার ভাই দেশে আসেন ঈদ ও কোরবানি দেওয়ার জন্য। ঈদের পরদিন সকালে হঠাৎ জানতে পারি সবুজ মারা গেছে। সারা দিন আমাদের ওর কাছে যেতে দেয়নি। গোসলের পর জানাজার আগে আমাদের ওখানে এনেছিল। তখন ওর গায়ে আঘাতের চিহ্ন দেখি। তখন আমরা ময়নাতদন্তের জন্য বলে। কিন্তু ওদের চাপে তা করতে পরিনি। আজ আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করা হলো।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্তজা আল মুঈদ বলেন, আদালতের নির্দেশে আমি উপস্থিত থেকে সিআরপিসি ১৭৬ ধারায় কবর থেকে লাশ উত্তোলন করি। এখন ময়নাতদন্তে রিপোর্টের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর