চট্টগ্রামে খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামসহ নগরীর সকল খেলার মাঠসমূহে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর কাজীর দেউড়ী এলাকায় আয়োজিত এক মানববন্ধনে উক্ত দাবি জানায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভপতি ইমরান হোসেন ইমুর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, “নগরীর আউটার স্টেডিয়ামটি বছরের অধিকাংশ সময় মেলা ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

এর দরুন শিশু, কিশোর ও তরুণরা মাঠে ময়দানের খেলাধুলা হতে বঞ্চিত হয়ে থাকে। তাদের শারীরিক ও মানসিক বিকাশে ব্যাঘাত ঘটে। যার দরুন তারা ঘরে বা এলাকায় বসে বসে নানান অসুস্থ বিনোদন ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে।

এজন্য তাদের সুস্থ সুন্দর বিনোদনের লক্ষ্যে নগরের শিশুপার্ক, পলোগ্রাউন্ড ও লালদিঘীর মাঠসহ অন্যান্য খেলার মাঠ দ্রুত দখলমুক্ত করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা একান্ত জরুরি। তাই সংশ্লিষ্টদের এ ব্যাপারে যথাশীঘ্র হস্তক্ষেপ করার আহবান জানান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।”

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর