‘এসি বিস্ফোরণের ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা সেটি তদন্তের মাধ্যমে জানা যাবে’

নারায়ণগঞ্জের খানপুর তল্লা এলাকার মসজিদে এসি বিস্ফোরণের ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা সেটি তদন্তের মাধ্যমে জানা যাবে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের ধৈর্য্য ধরার আহব্বান জানিয়ে বলেন, মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন।

বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইউরোপ, আমেরিকাসহ যে সকল দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছিল। আবারও তারা বাধ্য হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

ছবি:বার্তাবাজার।

বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর অনলাইন আলোচনা সবার আয়োজকদেনর ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর অনলাইন আলোচনা সভায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।

ছবি:বার্তাবাজার।

সভায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে; সম্মানিত সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুব হোসেন, সিন্ডিকেট সদস্য কলা অনুষদের ডিন, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন; বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস; রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো: হুমায়ুন কবীর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্ব করেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর