নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬ জনে। বাকীদের অবস্থাও আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
আজ শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ১৬ জনের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মৃত ১২ জন হলেন- মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), যুবায়ের (৭), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮) সাব্বির (২১) ও কুদ্দুস ব্যাপারী (৭২) রাসেল (৩৪), দেলোয়ার হোসেন (৪৫), কাঞ্চন (৩৭), জুয়েল (৭) ও নয়ন (২৭)।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল বলেন, ‘নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন। আমাদের কাছে মোট ৩৭ জন রোগী এসেছিলেন। বাকি যারা ভর্তি আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক।’
বার্তাবাজার/কে.জে.পি