মেসি বার্সা ছাড়তে চাচ্ছেন এমন খবরের পর থেকেই সমালোচকদের একাংশ বলাবলি শুরু করে, যে ক্লাব মেসিকে এতোকিছু দিয়েছে টাকার জন্য সে ক্লাবটি ছাড়তে চাচ্ছেন আর্জেন্টাইন জাদুকর। এছাড়া কেউ কেউ পুরো ঘটনাটিকে মেসির বানানো নাটক বলেও মন্তব্য করতে শুরু করেন।
ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি সাফ জানিয়ে দিলেন, বার্সা ছাড়ার পেছনে কোনো আর্থিক কারণ ছিল না। ‘আমি ক্লাব ত্যাগ করার অনেক সুযোগ পেয়েছিলাম। টাকার চিন্তা করলে আরো আগেই ক্লাব ছাড়তে পারতাম। কিন্তু আমার কাছে ক্লাব ছিলো সবার আগে। আমি প্রতিবছরই ক্লাব ছাড়তে পারতাম এবং বার্সেলোনার থেকেও ভালো আয় করতে পারতাম কিন্তু আমি সবসময়ই বলে এসেছি বার্সেলোনাই আমার বাড়ি এবং আমি তাই অনুভব করি।’
তাহলে কেনো নিজের ভালোবাসার ক্লাবটি ছাড়ার সিদ্ধান্ত? এমন প্রশ্নে মেসি বলেন, এখান (বার্সেলোনা) থেকে ভালো অন্য কোথায় হবে সেটা চিন্তা করা আমার জন্য অনেক কঠিন। কিন্তু তারপরও যেকোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার রয়েছে। আমার কাছে মনে হয়েছে আমার একটা পরিবর্তন দরকার, একটা নতুন লক্ষ্য ঠিক করা দরকার।’ তাই এ সিদ্ধান্ত নেওয়া।
কেএস/বার্তাবাজার