ভারতীয় ৫ যুবককে ধরে নিয়ে গেছে চীনা সেনারা

চীনা সেনাবাহিনী ভারতীয় ৫ যুবককে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন অরুণাচল প্রদেশের কংগ্রেস সংসদ সদস্য নিনং এরিং। জঙ্গল থেকে ৫ যুবককে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়।

এক টুইট বার্তায় নিনং এরিং জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে রাজ্যের আপার সুবর্ণসিরি জেলার নাচো সার্কল এলাকা থেকে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনারা তুলে নিয়ে যায় ওই ৫ ভারতীয় যুবককে। অপহৃতরা সকলেই স্থানীয় তাজিন সম্প্রদায়ের।

অরুণাচল পুলিশের ডিজি আর আর উপাধ্যায় জানিয়েছেন, আজ শনিবার ভোরে নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল থেকে ৫ যুবককে অপহরণ করা হয়েছে। তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে কোনো অভিযোগ করা হয়নি। তাদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ওই যুবকরা শনিবার ভোরে সেরা-৭ এলাকার জঙ্গলে গাছের গুল্ম সংগ্রহ করতে গিয়েছিলেন। তারা হলেন, তনু বাকার, প্রশাত রিংলিং, নগরু দিরি, দোংতু এবিয়া ও তচ সিংকম। সেখান থেকেই তাদের অপহরণ করা হয়েছে।

অরুণাচল প্রদেশের পুলিশ সূত্রে খবর, যেই স্থান থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে সেই সেরা-৭ এলাকা থেকে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা ১০০ কিলোমিটার দূরে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর